1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ১ মণ দুধ দিয়ে গোসল,

ঝিনাইদহ প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ঝিনাইদহে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ১ মণ (৪০ কেজি) দুধ দিয়ে গোসল করেছেন আব্দুর রাজ্জাক মন্ডল (৪২) নামে এক ইজিবাইক চালক। তিনি সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের বাসিন্দা। রাজ্জাকের দাবি, বিচ্ছেদের মাধ্যমে তিনি দায়মুক্তি পেয়েছেন এবং প্রতীকী প্রতিবাদ হিসেবেই এ কাজ করেছেন।
স্থানীয় সূত্র জানায়, চার বছর আগে ভালোবেসে দ্বিতীয় বিয়ে করেন রাজ্জাক মন্ডল। বিয়ের পর স্ত্রী রিক্তা খাতুনকে স্বর্ণালংকার, নগদ অর্থ ও নিজের গবাদিপশু উপহার দেন তিনি। শুরুতে সংসার স্বাভাবিক থাকলেও সম্প্রতি সংসার চালিয়ে যাওয়ার শর্ত হিসেবে নতুন দাবি তোলেন রিক্তা। রাজ্জাক তা মানতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের সময় রাজ্জাকের দেওয়া স্বর্ণালংকার, নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী সঙ্গে নিয়ে যান রিক্তা খাতুন।

এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন রাজ্জাক। ক্ষোভ ও হতাশা থেকে নিজের দায়মুক্তি ঘোষণা এবং প্রতীকী প্রতিবাদ হিসেবে তিনি এক মণ দুধ দিয়ে গোসল করেন এবং কান ধরে উঠবস করেন বলে স্থানীয়রা জানান।

রাজ্জাকের প্রথম স্ত্রী সালেহা পারভিন বলেন, তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে। দ্বিতীয় বিয়ের পর রাজ্জাক সবকিছু দ্বিতীয় স্ত্রীকে দিয়ে দেন। পরে অর্থ-সম্পদ নিয়ে তিনি সংসার ছেড়ে চলে গেছেন।
প্রতিবেশী গণজের মিয়া বলেন, দ্বিতীয় স্ত্রীর পক্ষ থেকে পারিবারিক সিদ্ধান্তে বিচ্ছেদের কথা শোনা গেছে। তবে দুধ দিয়ে গোসল করে ক্ষোভ প্রকাশের ঘটনা এলাকায় আগে কখনো দেখা যায়নি।
এ বিষয়ে রাজ্জাক মন্ডল বলেন, “সংসার টিকিয়ে রাখতে আমি দ্বিতীয় স্ত্রীকে সবকিছু দিয়েছি। শেষ পর্যন্ত প্রতারণার শিকার হয়েছি। বিচ্ছেদের মাধ্যমে আমি সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছি। মানসিক কষ্ট থেকেই দুধ দিয়ে গোসল করেছি, যেন আমার দ্বিতীয় বিয়ের দায়মুক্তি ঘটে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট